News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর
Image

ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

আগরতলা, ৬ জুন (হি.স.) : ত্রিপুরায় বিভিন্ন দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। মঙ্গলবার আচমকা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান কার্যালয়ে পরিদর্শনে গিয়ে এমটাই দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন সময়মতো দপ্তরে না আসার কারণে চারজন কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। চারজনের মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত ও অপর তিনজনকে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন তিনি।

সাথে যোগ করেন, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিসে কাজকর্ম চালু রাখার ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে বিভিন্ন সরকারি দপ্তরে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

তিনি বলেন, আজ ১১টা নাগাদ তপশিলি জাতি কল্যাণ দপ্তরে গিয়ে জানতে পারি তিনজন সরকারি কর্মী সময় মতো দপ্তরে আসেন না। তাছাড়া অপর একজন কর্মী গত তিন মাস যাবৎ নিয়মিত দফতরে আসছেন না। তাই, তিনজন কর্মীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ এবং অপর কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তাঁর দাবি, সরকারি দফতরে অপসংস্কৃতি বরদাস্ত করা হবে না। দপ্তরে বসে শুধু জনকল্যান মূলক কাজের সিদ্ধান্ত নিলে চলবে না। তা বাস্তবায়নে মন্ত্রী থেকে সরকারি কর্মচারীদের কাজের প্রতি গুরুত্ব দিতে হবে। তাঁর হুশিয়ারী, আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top