News Flash

  • Home
  • দিনের খবর
  • পানিপত-হরদওয়ার হাইওয়েতে পিকআপ ভ্যানে ধাক্কা ট্রাকের; ৪ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২৪
Image

পানিপত-হরদওয়ার হাইওয়েতে পিকআপ ভ্যানে ধাক্কা ট্রাকের; ৪ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২৪

পানিপত, ৩ জুন (হি.স.): হরিয়ানার জিন্দ জেলায় পানিপত-হরদওয়ার হাইওয়ের ওপর যাত্রীবোঝাই পিকআপ ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও কমপক্ষে ২৪ জন কমবেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে জিন্দ জেলায় পানিপত-হরদওয়ার হাইওয়ের ওপর যাত্রীবোঝাই পিকআপ ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক। জিন্দ জেলার জুলানার কামাচ খেরা গ্রামের ২৮ জন বাসিন্দা হরদওয়ার যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। সানোলির কাছে তাঁদের পিকআপ ভ্যান পৌঁছতেই একটি ট্রাক ধাক্কা মারে। তাতেই ৪ জনের মৃত্যু ও ২৪ জন আহত হয়েছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top