News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪-৬ জুন সুরিনাম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, সার্বিয়াতেও রয়েছে মুর্মুর কর্মসূচি
Image

৪-৬ জুন সুরিনাম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, সার্বিয়াতেও রয়েছে মুর্মুর কর্মসূচি

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪-৬ জুন সুরিনাম সফরে যাচ্ছেন। সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখির আমন্ত্রণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ থেকে ৬ জুন সুরিনামে সফর করবেন। এই সফরের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট সন্তোখির সঙ্গে বিশেষ আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। সুরিনামের পাশাপাশি সার্বিয়াতেও যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সার্বিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে ৭ জুন সে দেশে যাবেন ভারতের রাষ্ট্রপতি।

গত বছর ২৫ জুলাই ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার ১১ মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। প্রথম বিদেশ সফরে ভারতের রাষ্ট্রপতি যাচ্ছেন দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামে, তারপর যাবেন সার্বিয়াতে। আগামী ৪-৬ জুন সুরিনাম সফরে থাকবেন রাষ্ট্রপতি, তারপর যাবেন সার্বিয়াতে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top