News Flash

ত্রিপুরায় লোডশেডিং নেই : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ৩ জুন (হি.স.) : ত্রিপুরায় লোডশেডিং নেই। ১০ মিনিটের জন্যও কোন লোড শেডিং নেই ত্রিপুরায়। আজ আচমকা বনমালীপুর বিদ্যুৎ দপ্তর পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি দপ্তরের চারিদিকের ঘন জঙ্গল, আবর্জনা ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভে ফেটে পড়েন।

তাঁর দাবি, ত্রিপুরায় জায়গার সংকট রয়েছে। তাই বিদ্যুৎ নিগমের ৪ একর জায়গাকে সংস্কার মাধম্যে ব্যবহারের যোগ্য করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিদ্যুৎ নিগম। এদিন তিনি দপ্তরের অপরিষ্কার অবস্থা দেখে এ বিষয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে কোনো উত্তর পাননি। তিনি দপ্তরকে জঞ্জাল মুক্ত করার জন্য ২০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন কর্মীদের। তিনি ক্ষোভ প্রকাশ করে কর্মীদের পরার্মশ দিয়েছেন, দপ্তরকে নিজের বাড়ি ভেবে কাজ করুন এবং সময়মতো কাজ সম্পন্ন রাখুন।

তাঁর আরও দাবি, ত্রিপুরায় লোডশেডিং নেই। ১০ মিনিটের জন্যও কোন লোড শেডিং হচ্ছে না। কোনো কোনো জায়গায় ট্রান্সফরমার নষ্ট ও তার পুড়ে যাওয়ার ফলে বিদ্যুৎ চলে যায়।

এদিন তিনি বলেন, ১৯১২ নম্বরে ঝড়বৃষ্টির সময় একসঙ্গে সহাস্রাধিক কল আসে। তখন যোগাযোগ করা সম্ভব হয় না, তার জন্য তিনি গ্রাহকদের কাছে একাধিকবার যোগাযোগের চেষ্টা করতে আবেদন জানিয়েছেন। 

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top