News Flash

  • Home
  • Uncategorized
  • জে সি মেমোরিয়াল ২০১৯-২০ সুপার লীগ শুরু কাল থেকে
Image

জে সি মেমোরিয়াল ২০১৯-২০ সুপার লীগ শুরু কাল থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।। জে সি মেমোরিয়াল সুপার লীগ ২০১৯-২০ শুরু হচ্ছে ৫ জুন থেকে। তৎকালীন সময়ে বিপুল মজুমদার স্মৃতি লীগ ক্রিকেটে সেরা চার দল ইউনাইটেড ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ, জেসিসি এবং কসমোপলিটন ক্লাব খেলবে এই জে সি মেমোরিয়াল সুপার ফোর সুপার লিগে। এবার ম্যাচ তিন দিনের দুই ইনিংসে। টুর্নামেন্ট পুরোপুরি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ২০২২-২৩ টুর্নামেন্ট বিধি অনুযায়ী চলবে। সাড়ে আটটা থেকে ১১ টা পর্যন্ত প্রথম সেশন, ৪০ মিনিট লাঞ্চ টাইমের পর ১:৪০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন। কুড়ি মিনিটের টি-ব্র্যাকের পর সাড়ে তিনটা পর্যন্ত সেকেন্ড সেশন। এডভাইসারি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। ৫ থেকে ৭ ই জুন নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে স্ফুলিঙ্গ খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের (জেসিসি) বিরুদ্ধে। একই দিনে এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। ২ দিন বিরতির পর ১০ থেকে ১২ জুন পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে স্ফুলিঙ্গ খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। একই দিনে এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। পুনরায় দুই দিন বিরতির পর ১৫ থেকে ১৭ জুন এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। একই দিনে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। ছটি ম্যাচের শেষে পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্স নির্ধারিত হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top