News Flash

  • Home
  • দিনের খবর
  • ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাসন্তীর পাঁচ জনের
Image

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাসন্তীর পাঁচ জনের

বাসন্তী, ৩ জুন (হি. স.) : ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে র্ঘটনায় মৃত্যু বাসন্তীর পাঁচ জনের। তাঁদের মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। ট্রেন দুর্ঘটনায় তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে ।

মৃতরা সকলেই পরিযায়ী শ্রমিক। অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। এর আগেও একাধিকবার গিয়েছিলেন। কিন্তু এবার কাজে যাওয়ার পথেই দুর্ঘটনা। তাঁরা ছাড়াও এই বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দু’জনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম বিকাশ হালদার, সঞ্জয় হালদার। সকাল নয়টায় বাড়ি থেকে বের হয়। এই ট্রেন দুর্ঘটনায় বাসন্তী ও গোসাবা এলাকার আরও বহু মানুষ আহত হয়েছেন।

রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৬১ জনের দেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে ১৮৯ জনকে চিহ্নিত করা গিয়েছে। ৭২ জনকে চিহ্নিত করা সম্ভব হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকার্য প্রায় শেষের পথে। অর্থাৎ বগির নীচ থেকে দেহ উদ্ধারের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। কম্পার্টমেন্টগুলোকে এবার ক্রেনের মাধ্যমে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top