News Flash

  • Home
  • বিদেশ
  • জামিনের পর ফের গ্রেফতার পিটিআই প্রেসিডেন্ট পারভেজ এলাহি
Image

জামিনের পর ফের গ্রেফতার পিটিআই প্রেসিডেন্ট পারভেজ এলাহি

ইসলামাবাদ, ২ জুন (হি. স.) লাহোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে আত্মসাৎ মামলায় জামিন পাওয়ার মাত্র কয়েক মিনিটের মাথায় ফের গ্রেফতার হলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহি। এবার দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। পাঞ্জাবের এন্টি করাপশন এস্টাবলিশমেন্ট বিভাগ (এসিই) গুজরানওয়ালায় তার বিরুদ্ধে মামলা করেছে।

এর আগে বৃহস্পতিবার লাহোরে নিজ বাসভবন থেকে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে আত্মসাতের মামলায় গ্রেফতার করেন। পিটিআই নেতা মুনিস এলাহি তার বাবা চৌধুরী পারভেজ এলাহির গ্রেফতারের পরপরই বলেছেন, ‘তিনি ইমরান খানের দলের সঙ্গেই থাকবেন। আমরা পিটিআইয়ের সঙ্গে ছিলাম এবং থাকব।’

গত ৯ মে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয় পিটিআই নেতা ইমরান খানকে। ওই ঘটনার প্রতিবাদে পিটিআইয়ের নেতাকর্মীরা দেশজুড়ে বিক্ষোভ করে। ১১ মে ইমরান খানকে মুক্তি দিলেও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পিটিআইয়ের শীর্ষ নেতাদের গ্রেফতার শুরু করে সরকার। এর আগে পুলিশ পারভেজ এলাহির বাড়িতেও বেশ কয়েকবার হানা দিয়েছিল। তবে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Releated Posts

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

ট্রাম্প প্রশাসনের নতুন জনকূটনীতি কৌশলে বিশেষ গুরুত্ব পেল ভারত

ওয়াশিংটন, ৩১ জুলাই (আইএএনএস): এশিয়ার প্রতি আরও বেশি গুরুত্ব দিয়ে বিদেশে জনসংযোগ কৌশল পুনর্গঠনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট…

ByByNews Desk Jul 31, 2026

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top