ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। স্বাক্ষর সংগ্রহ অভিযান এখনও অব্যাহত রয়েছে। উদ্দেশ্য একটাই, সেই বিতর্কিত ক্রীড়া সংগঠক রূপক দেব রায়-এর কার্যকলাপের প্রতিবাদে। এন এস আর সিসি-র সামনে থেকে আজ স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়। এতে দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, ক্রীড়া সংগঠক সমীর দাস, কোচ হুলো পাল, সংগঠক লিটন রায়, রূপক কুমার সাহা প্রশান্ত দাস, কেশব দেববর্মা, জবা পাল প্রমুখ এই স্বাক্ষর সংগ্রহ অভিযানের শামিল হয়েছেন। অনৈতিকভাবে রূপক দেব রায় দীর্ঘ ১০-১২ বছর ধরে ত্রিপুরার নাম বিভিন্নভাবে কলুষিত করে আসছে বলে তাদের অভিযোগ। বিষয়টা পুরোপুরি বিচারাধীন বলে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়।



















