News Flash

  • Home
  • দিনের খবর
  • নতুন সংসদ ভবন বয়কটে তৃণমূলকে নিষিদ্ধ করার দাওয়াই দিলীপের
Image

নতুন সংসদ ভবন বয়কটে তৃণমূলকে নিষিদ্ধ করার দাওয়াই দিলীপের

কলকাতা, ২৯ মে (হি. স.) : নতুন সংসদ ভবন বয়কটকাণ্ডে তৃণমূলকে নিষিদ্ধ করে দেওয়ার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন তিনি। নতুন সংসদথ ভবনের উদ্বোধনে রবিবারের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “একটা ঐতিহাসিক দিন।

ভগবান এবং সাধারণ মানুষ যাদের সুযোগ দিল এই মুহূর্তের সাক্ষী থাকার, তাদের দুর্ভাগ্য, এমন দল থেকে তারা নির্বাচিত, দল তাদের এই সুযোগ নিতে দিল না। আমাদের সৌভাগ্য, আমরা এই অমৃতকালে সাংসদ হয়েছি, এবং এই সৌভাগ্য পেয়েছি।” দিলীপবাবু বলেন, “সৌগত রায় বলছেন, ইচ্ছা নেই। পুরনো ভবন ভালো ছিল। ইচ্ছা নেই না। আসলে ভাগ্যে নেই। আপনারা এমন পার্টি করেন, যে পার্টি দেশের গৌরবের সাক্ষী থাকতে চায় না। এমন তৃণমূল পার্টিকে ব্যানড করে দেওয়া উচিৎ।” দিলীপবাবু বলেন, “পুরনো সংসদ ভবনে জায়গা কম। বসার পরিসর ছোট। অনেক আগেই পরিবর্তন দরকার ছিল। কংগ্রেস আমলে স্পিকার মীরা কুমার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস নতুন কিছু করে না। সত্যিকারের দেশ স্বাধীন হল গতকাল। আমরা বৃটিশ দের তৈরি ভবন থেকে দেশের তৈরি ভবনে পা রাখলাম।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top