News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পথ দূর্ঘটনায় মৃত ব্যক্তির হাসপাতালে ময়না তদন্তের পর উধাও চোখ, কাটা রয়েছে গাল, তীব্র চাঞ্চল্য
Image

পথ দূর্ঘটনায় মৃত ব্যক্তির হাসপাতালে ময়না তদন্তের পর উধাও চোখ, কাটা রয়েছে গাল, তীব্র চাঞ্চল্য

ধর্মনগর(ত্রিপুরা), ২৭ মে (হি.স.) : পথ দূর্ঘটনায় মৃত ব্যক্তির হাসপাতালে ময়না তদন্তের পর একটি চোখ উধাও এবং গাল কাটা অবস্থায় রয়েছে। এমনটাই অভিযোগ তুলে মৃতের পরিবারের সদস্যরা ধর্মনগর জেলা হাসপাতালে কিছুক্ষনের জন্য হৈচৈ করেছেন। পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, মৃতদেহ পুনরায় ময়না তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, শুক্রবার বিকালে পানিসাগরে পথ দুর্ঘটনায় সমেশ রায় গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু রাতেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর রাতেই পরিবারের লোকজন তাঁর দেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ ও চিকিৎসকের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু আইনগত কারণে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়নি পুলিশ। পুলিশ ময়না তদন্তের জন্য ধর্মনগর হাসপাতালের মর্গে মৃতদেহ পাঠিয়েছিল। 

তাঁদের অভিযোগ, শনিবার সকালে পরিবারের লোকজন  হাসপাতাল থেকে মৃতদেহ আনতে গিয়েছিল। ময়না তদন্তের পর পরিবারের লোকজন দেখতে পায় মৃতদেহের ডান দিকে একটি চোখ নেই ও গালের বেশ কিছু অংশে মাংস কাটা অবস্থায় রয়েছে। পাশাপাশি সেই জায়গা দিয়ে তাজা রক্তও বের হচ্ছে। এ-বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানতে চাওয়া হলে পুলিশ তাঁদের জানিয়েছে রাতে ময়না তদন্তের পর মৃতদেহের এমন পরিণত হয়েছে। ওই ঘটনায় পরিবারের লোকজন ধর্মনগর জেলা হাসপাতালে কিছুক্ষনের জন্য হৈচৈ করেছেন। পরিবারের লোকজন ওই ঘটনায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে ধর্মনগর থানায়।

তাঁদের দাবি, সমেশ রায়ের পুনরায় ময়না তদন্ত করা হোক। তাঁদের আরও দাবি, পুলিশ ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক। পরবর্তীতে পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে। হি

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top