News Flash

  • Home
  • দেশ
  • মালদায় রেল কোয়ার্টারে সকন্যা ঝুলন্ত দেহ উদ্ধার রেলকর্মীর
Image

মালদায় রেল কোয়ার্টারে সকন্যা ঝুলন্ত দেহ উদ্ধার রেলকর্মীর

মালদা, ২৬ মে (হি. স.) : মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনির আবাসন থেকে শুক্রবার এক রেলকর্মী ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। মৃত রেলকর্মীর নাম শম্ভুনাথ চৌধুরী ও তাঁর মেয়ে শলি কিরণ। শম্ভুনাথ মালদা রেলস্টেশনে কর্মরত ছিলেন। তাঁদের বাড়ি পাটনার দানবপুরে।

চাকরি সূত্রে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রেল কলোনিতে সপরিবারে থাকতেন শম্ভুনাথ চৌধুরী। গত পাঁচ দিন হল শম্ভুনাথবাবুর ছোট মেয়ে এবং স্ত্রী পাটনা গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি ঘুরতে। বাড়িতে ছিলেন শম্ভুনাথ এবং তাঁর বড় মেয়ে। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রী ও ছোট মেয়ে দেখতে পান, শম্ভুনাথ ও তাঁর বড় মেয়ের ঝুলন্ত দেহ। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ এবং ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

Releated Posts

জামশেদপুরে কানাড়া ব্যাঙ্কে দিনদুপুরে ডাকাতি, নগদ ও সোনা লুট পাঁচ সশস্ত্র দুষ্কৃতীর

জামশেদপুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃহস্পতিবার দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। গোলমুড়ি এলাকার…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top