News Flash

  • Home
  • বিদেশ
  • মধ্য সিডনিতে ৭-তলা বহুতলে ভয়াবহ আগুন, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

মধ্য সিডনিতে ৭-তলা বহুতলে ভয়াবহ আগুন, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতির আশঙ্কা

সিডনি, ২৫ মে (হি.স.): অস্ট্রেলিয়ার মধ্য সিডনিতে ভয়াবহ আগুন লাগল একটি ৭-তলা বহুতলে। সিডনির সেন্ট্রাল রেল স্টেশনের কাছে অবস্থিত ওই বহুতলটি, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে পার্শ্ববর্তী বহুতলেও আগুন ছড়িয়ে পড়ে। বহুতলের ধারে দাঁড়িয়ে একটি গাড়িও আগুনে পুড়ে গিয়েছে। দমকলের ১০০-র বেশি কর্মী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী বৃহস্পতিবার ওই বহুতলে আগুন লাগে।

জরুরী পরিষেবার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ জনেরও বেশি দমকলকর্মী মোতায়েন রয়েছে, ২০টি দমকলের ট্রাক-সহ, যারা মধ্য সিডনির সেন্ট্রাল স্টেশনের কাছে র্যান্ডল স্ট্রিটে “আগুন নিয়ন্ত্রণে ও নেভাতে কাজ করছে”। এই অগ্নিকান্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল সূত্রের খবর, খালি করে দেওয়া হচ্ছে বহুতলটি।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top