News Flash

Image

ব্রাউন সুগার সমেত ধৃত যুবক

আগরতলা, ২৪ মে (হি. স.) : নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেয়েছে মধুপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ব্রাউন সুগার উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে আজ থানায় খবর আসে মধুপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা বাপন বনিকের বাড়িতে প্রচুর পরিমান ব্রাউন সুগার মজুত রয়েছ। সেই মোতাবেক তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। অভিযান চালিয়ে তার বাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে বাপন বনিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মধুপুর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন ধরে নেশা সামগ্রী পাচার করছিল বাপন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top