News Flash

Image

দুই চোর আটক

শান্তিরবাজার (ত্রিপুরা ), ২৪ মে (হি.স.): চোর সন্দেহে দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে দুইজনই প্রতিনিয়ত নেশা সামগ্রী ক্রয় করার জন্য শান্তির বাজারের বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত করত।পরবর্তী সময়ে দুই চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, বুধবার সকালে শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সন্দেহ জনক ভাবে দুই যুবক ঘুরাফেরা করতে দেখা গেছে। স্থানীয় মানুষ চোর সন্দেহে  দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন। জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, দুইজন প্রতিনিয়ত ব্রাউন সুগারের নেশায় আশক্ত থাকেন। তারা নেশা সামগ্রী ক্রয় করার জন্য শান্তির বাজারের বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত করে। এ-বিষয়ে জানার পর স্থানীয় মানুষ শান্তির বাজার থানায় খবর পাঠিয়েছেন।পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই চোরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top