News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া বেতনের দাবিতে ডেপুটেশন শিশু রক্ষনাগারের কর্মীদের
Image

বকেয়া বেতনের দাবিতে ডেপুটেশন শিশু রক্ষনাগারের কর্মীদের

আগরতলা, ২৪ মে (হি. স.) : বকেয়া বেতনের দাবিতে বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন শিশু রক্ষনাগারের কর্মীরা। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন প্রদান করা হোক।

শিশু রক্ষনাগারের জনৈক কর্মী জানিয়েছেন, সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে শিশুদের রক্ষার জন্য শিশু রক্ষনাগার নামে একটি সংগঠন তৈরি হয়েছে। পশ্চিম জেলায় শিশু রক্ষনাগারে ২৫০ জন কর্মী কাজে নিযুক্ত আছেন।তাঁদের মাসিক ২৭০০ টাকা করে বেতন ধার্য্য করা হয়েছিল। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৫ মাস ধরে তাদের বেতন প্রদান করা হচ্ছে না। তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন তুলে দিয়েছেন।

তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক। দাবি পূরণ না হলে উর্ধতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন বলে হুশিয়ারী দিয়েছেন কর্মীরা। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top