News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরের কিশত্বরে ক্রুজার গাড়ি দুর্ঘটনায় ৭ শ্রমিকের মৃত্যু, আহত আরও বেশ কয়েকজন
Image

কাশ্মীরের কিশত্বরে ক্রুজার গাড়ি দুর্ঘটনায় ৭ শ্রমিকের মৃত্যু, আহত আরও বেশ কয়েকজন

শ্রীনগর, ২৪ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায় ক্রুজার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন শ্রমিক। পাকাল দুল প্রকল্পের একটি ক্রুজার গাড়ি বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে, এই দুর্ঘটনায় ৭ জন শ্রমিকের মৃত্যুর পাশাপাশি একজন গুরুতর আহত হয়েছেন। কিশত্বর জেলার ডিসি জানিয়েছেন, পাকাল দুল প্রকল্পের ওই ক্রুজার গাড়িতে মোট ১০ জন ছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, “ডাংডুরু ড্যাম সাইটে দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনা সম্পর্কে এখনই কিশত্বরের ডিসি দেবাংশ যাদবের সঙ্গে কথা হয়েছে। ৭ জনের মৃত্যু হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতাল অথবা জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। সমস্ত সম্ভাব্য সাহায্য, প্রয়োজন অনুযায়ী, প্রদান করা হবে।” একজন আধিকারিক জানিয়েছেন, ক্রুজার গাড়িটি দাচান এলাকায় ডাংডুরু পাওয়ার প্রজেক্টের কর্মীদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top