News Flash

  • Home
  • বিনোদন
  • ‘দ্য কেরালা স্টোরি’, বক্স অফিসে পার ২০০ কোটি
Image

‘দ্য কেরালা স্টোরি’, বক্স অফিসে পার ২০০ কোটি

মুম্বই, ২২ মে (হি. স.) : ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর বর্তমানে দেশের অন্যতম চর্চিত ছবি হল ‘দ্য কেরালা স্টোরি’। ট্রেলার মুক্তির পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও নিষিদ্ধ করা হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’। যদিও সুপ্রিম কোর্ট এই ছবিকে ছাড়পত্র দিয়েছে। তা সত্বেও পশ্চিমবঙ্গের হলগুলিতে দেখান হচ্ছে না ছবিটি। অন্যদিকে, বিজেপি শাষিত রাজ্যগুলিতে রমরমিয়ে চলছে এই ছবি। তাই যাবতীয় বিতর্ককে পাশ কাটিয়ে মাত্র ১৭ দিনে প্রায় ২০০ কোটির ব্যবসা করল ‘দ্য কেরালা স্টোরি’।

সূত্রে জানা গিয়েছে, মুক্তির পর ১৭তম দিনে এই ছবির আয় ১৯৮.৯৭ কোটি টাকা। ২০০ কোটির গণ্ডি প্রায় ছুঁয়েই ফেলেছে। গত তিনদিনে এই ছবির বক্স অফিসে আয়ের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেই অনুযায়ী শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটির আয় করে এই ছবি। অন্যদিকে, শোনা যাচ্ছে লাভের দিক দিয়ে শাহরুখ খানের ‘পাঠান’কে টেক্কা দিচ্ছে ‘দ্য কেরালা স্টোরি।

Releated Posts

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, সোমবার শিবাজি পার্কে শেষকৃত্য

মুম্বই, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার আশা ভোসলে আর নেই। রবিবার মুম্বইয়ে ৯২ বছর…

ByByNews Desk Apr 12, 2026

অভিনেতার মৃত্যুকে ঘিরে টলিউডে অনির্দিষ্টকালের ধর্মঘট, শুটিং বন্ধ

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-র মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে…

ByByNews Desk Apr 7, 2026

গৌতম মেননের বিরুদ্ধে কর ফাঁকির মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টে

চেন্নাই, ৬ এপ্রিল(আইএএনএস): চলচ্চিত্র নির্মাতা গৌতম বাসুদেব মেনন-এর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিল…

ByByNews Desk Apr 6, 2026

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে আর্টিস্টস ফোরাম

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-এর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top