News Flash

  • Home
  • বিনোদন
  • বরাহনগরে লরির ধাক্কায় ছিটকে গেল বাইক, মৃত্যু অভিনেত্রীর
Image

বরাহনগরে লরির ধাক্কায় ছিটকে গেল বাইক, মৃত্যু অভিনেত্রীর

কলকাতা, ২১ মে (হি.স.) : বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হল এক টেলি অভিনেত্রীর। মৃতার নাম সুচন্দ্রা দাশগুপ্ত। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। দুর্ঘটনার ফলে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিটি রোডে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘গৌরী এলো’-সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন সুচন্দ্রা। শনিবারও শুটিং সেরেই বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরাহনগরের মোড়ের কাছে সিগন্যালের ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পিছন থেকে একটি দশ চাকার লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়।
শেষ পর্যন্ত পাওয়া খবরে ঘাতক লরি-সহ চালককে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টলিপাড়াতেও। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top