News Flash

Image

ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে বরখাস্ত ভাঙ্গা হায়ার সেকেন্ডারির অধ্যক্ষ

করিমগঞ্জ (অসম), ২০ মে (হি.স.) : অষ্টম শ্রেণির জনৈক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন করিমগঞ্জ জেলার ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আসার উদ্দিন। মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিকর্তা মমতা হোজাই স্বাক্ষরিত এক আদেশে আজ শনিবার তাঁকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্কুলের এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল স্কুল-অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভারত-বাংলা সীমান্ত শহর করিমগঞ্জ। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে করিমগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ধরনা কর্মসূচি পালন করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন।
গতকাল শুক্রবার ভাঙ্গায় এ নিয়ে প্রতিবাদী কর্মসূচিতে পালন করে বিভিন্ন সংগঠন। জেলাশাসক সহ পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করা হয়। যদিও তিনদিন থেকে মুক্ত আকাশের নীচে অভিযুক্ত শিক্ষক।

আজ শনিবার করিমগঞ্জের জেলা স্কুলসমূহের পরিদর্শকের এক প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় তরফে পদক্ষেপ নেওয়া হয়। এর পর তাঁকে বরখাস্তের নির্দেশ জারি করেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিকর্তা মমতা হোজাই।

Releated Posts

নভেম্বর থেকে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করবে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি/গুয়াহাটি, ২২ জুন : গত সাত-আট বছর ধরে অসমের অর্থনীতি ধারাবাহিকভাবে ১২-১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয়…

ByByNews Desk Jun 22, 2026

৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই ও আবুধাবি সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

ByByNews Desk Jun 22, 2026

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top