News Flash

  • Home
  • বিদেশ
  • প্রখ্যাত জাপানি লেখকের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর, মোদী সকাশে চিত্রশিল্পী হিরোকো তাকায়ামা
Image

প্রখ্যাত জাপানি লেখকের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর, মোদী সকাশে চিত্রশিল্পী হিরোকো তাকায়ামা

হিরোশিমা, ২০ মে (হি.স.): জাপানের হিরোশিমায় সে দেশের প্রখ্যাত জাপানি লেখক, হিন্দি ও পঞ্জাবি ভাষাবিদ, পদ্মশ্রী ডঃ টমিও মিজোকামির সঙ্গে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিশিষ্ট জাপানি চিত্রশিল্পী হিরোকো তাকায়ামার সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। শনিবার জাপানি লেখক, হিন্দি ও পঞ্জাবি ভাষাবিদ, পদ্মশ্রী ডঃ টমিও মিজোকামির সঙ্গে সাক্ষাতের।পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “হিরোশিমাতে অধ্যাপক টমিও মিজোকামির সঙ্গে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত। একজন পদ্ম পুরস্কারপ্রাপ্ত, তিনি একজন বিশিষ্ট হিন্দি এবং পঞ্জাবি ভাষাবিদ। তিনি ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যকে জাপানের জনগণের মধ্যে জনপ্রিয় করার জন্য অনেক প্রচেষ্টা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর খুশি ব্যক্ত করেছেন টমিও মিজোকামি। কেন তিনি হিন্দি শিখেছেন, তাও বলেছেন,।

এছাড়াও বিশিষ্ট জাপানি চিত্রশিল্পী হিরোকো তাকায়ামার সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাপানি চিত্রশিল্পী হিরোকো তাকায়ামার সঙ্গে উষ্ণ কথোপকথন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাকায়ামাকে তাঁর চিত্রকর্মে ভারতের চেতনা আত্মস্থ করার জন্য এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার প্রচারে অবদান রাখার জন্য প্রশংসা করেছেন। হিরোকো তাকায়ামা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাকে বলেছেন, চিত্রটি খুব সুন্দর এবং তিনি এটি গ্রহণ করতে পেরে খুবই খুশি। ৪২ বছর আগে আমি প্রথম ভারতে গিয়েছিলাম। আমি ভারতের মাটিতে বসবাসকারী মানুষজনের চেতনা দেখে খুব মুগ্ধ হয়েছি। তারপর থেকে আমি ভারতীয় জনগণ এবং সংস্কৃতির শক্তির সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছে, যা আমি তাঁদের কাছ থেকে পেয়েছি।”

Releated Posts

ইতালিতে তীব্র তাপপ্রবাহ, ২২টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রোম, ২৯ জুন (আইএএনএস) : ইতালিতে তীব্র তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকায় সোমবার দেশের ২২টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা…

ByBySandeep Biswas Jun 29, 2026

বাংলাদেশে তুরাগ নদীতে আওয়ামী লীগ কর্মীদের দেহ ফেলার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল পুলিশ

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের আওয়ামী লীগ দাবি করেছে, দলটির ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করে…

ByByNews Desk Jun 29, 2026

দক্ষিণ লেবাননে হিজবুল্লার কমান্ড সেন্টারে ইজরায়েলের হামলা, সংঘর্ষে ফের উত্তেজনা

জেরুজালেম, ২৯ জুন (আইএএনএস বাংলা): যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দক্ষিণ লেবাননে হিজবুল্লার তিনটি কমান্ড সেন্টারে হামলা চালানোর…

ByByNews Desk Jun 29, 2026

বাংলাদেশে ১৯৭১-এর ভূমিকা নিয়ে জামায়াতকে নিশানা বিএনপির, নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীকে কড়া আক্রমণ করল ক্ষমতাসীন…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top