News Flash

Image

কৈলাসহরে জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ লিচু খেতে গিয়ে আর লিচু খাওয়া হলো না৷  ফিশারির জলে পড়ে মৃত্যু ঘটল সাত বছরের এক শিশুর৷  এই মর্মান্তিক ঘটনাটি ঘটে জলাই গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়৷ জানা যায় জলাই গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকার  বাসিন্দা দয়াময় পালের সাত বছরের ছেলে দীপঙ্কর পাল শনিবার দুপুরে ওই এলাকার কিছু বাচ্চাদের সাথে লিচু খেতে যায়৷  কিন্তু লিচু খাওয়ার পূর্বে ওরা একটি ফিশারির পাশে খেলা করেছিল৷  এরপর সবাই লিচু খেতে চলে যায়৷ লিচু খেয়ে সবাই বাড়িতে ফিরে আসলেও দীপঙ্কর পাল বাড়িতে ফিরে না আশায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন৷  এরপর দীপঙ্কর পালের পরিবারের লোকেরা জানতে পারেন দীপঙ্কর পাল বাচ্চাদের সাথে লিচু খেতে গিয়েছিল৷ কিন্তু লিচু খাওয়ার পূর্বে এই ফিশারির মধ্যে খেলাধুলা করেছিল দীপঙ্কর পাল৷  এরপর সেই ফিশারির মধ্যে দীর্ঘ প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজি করার পর এলাকার মানুষ মাছ ধরার জালের মাধ্যমে দীপঙ্কর পালকে ফিশারির জল থেকে উদ্ধার করে৷ পরবর্তী সময় দীপঙ্কর পালের পরিবারের লোকেরা কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর পালকে মৃত বলে ঘোষণা করেন৷ বর্তমানে দীপঙ্কর পালের মৃতদেহ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷  এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top