News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘হাসপাতালে দালাল চক্র’, মদনের অভিযোগ মানতে নারাজ চন্দ্রিমা
Image

‘হাসপাতালে দালাল চক্র’, মদনের অভিযোগ মানতে নারাজ চন্দ্রিমা

কলকাতা, ২০ মে (হি. স.) : এসএসকেএম হাসপাতালে দালাল চক্র চলছে”— স্বয়ং মদন মিত্রের এই অভিযোগের কড়া প্রতিবাদ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শুক্রবার রাতে এক রোগীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার চেষ্টা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কিন্তু, তা সম্ভব হয়নি। এরপরেই কার্যত ফুঁসে ওঠেন মদন।

তিনি রাতেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করেন। কিন্তু, এরপরেও ওই রোগীকে ভর্তি করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মদনবাবু। টাকা না দিলে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হয় না, এই মন্তব্যও করতে শোনা যায় তাঁকে। এবার এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য।
তিনি বলেন, “ভেন্টিলেটরের রোগীর ক্ষেত্রে নাম লিখিয়ে রাখতে হয়। এরপর তা খালি হলে সেখানে রোগী ভর্তি করা হয়। বিষয়টি মদন মিত্রকে বলাও হয়েছিল হাসপাতালের তরফে। মদন মিত্র আমাকে রাত ১২টা ১৫-য় ফোন করেছিলেন, তার আগে করেননি। আমি খবর নিয়ে পুরো বিষয়টি জানি হাসপাতাল কর্তৃপক্ষের থেকে। আগে থেকে না জানিয়ে যদি কোনও ভেন্টিলেশন রোগীকে নিয়ে আসা হয় সেক্ষেত্রে শুধুমাত্র মদন মিত্র এনেছেন বলে আলাদা করে কোনও সুবিধা তিনি পেতে পারেন না।” চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “যা করণীয় সবটা করা হয়েছে। কিন্তু, সাধারণ মানুষের উপর যে নির্দেশ লাগু হয় তা মদন মিত্রের রোগীর ক্ষেত্রেও এক। আগে থেকে নাম না লিখিয়ে রোগীকে স্থানান্তরিত করা ঠিক হয়নি।” ‘দালাল চক্র’ চলার অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এটা কেন বলছেন আমি জানি না। তবে আমরা রোগীর কোনও রাজনৈতিক রং দেখি না। রোগীদের মধ্যে বৈষম্য করতে আমাদের নেত্রী শেখাননি। আমার দলের কারও আনা রোগী বলে কেউ বাড়তি কোনও সুবিধা পাবে না। সকলের জন্য নিয়ম এক।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top