News Flash

  • Home
  • দিনের খবর
  • এভারেস্ট জয় অধরা, বেস ক্যাম্পেই মৃত্যু হল বুকে পেসমেকার স্থাপিত পর্বতারোহীর
Image

এভারেস্ট জয় অধরা, বেস ক্যাম্পেই মৃত্যু হল বুকে পেসমেকার স্থাপিত পর্বতারোহীর

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : এশিয়ার প্রথম মহিলা হিসাবে পেসমেকার নিয়ে এভারেস্ট জয় করতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বরেকর্ড গড়ার সেই স্বপ্ন পূরণ হল না। এভারেস্টের পথে বেস ক্যাম্পেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হল ৫৯ বছর বয়সি সুজান লিওপোল্ডিনা জেসুসের। নেপালের একটি হাসপাতালে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, সর্বোচ্চ শৃঙ্গজয়ের বেসক্যাম্পেই অসুস্থ হয়ে পড়েন সুজান। হেলিকপ্টার ভাড়া করে দুর্গম এলাকা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। বুধবার হাসপাতালেই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। বৃহস্পতিবার মৃত্যু হয় সুজানের। প্রসঙ্গত, এভারেস্ট অভিযান শুরুর আগেই নেপালের পর্যটন দফতরের তরফে সুজানকে বারণ করা হয়। কিন্তু সেই নিষেধ শোনেননি সুজান।

নেপালের পর্যটন দফতরের ডিরেক্টর যুবরাজ খাটিওয়াড়া বলেন, ৫৮০০ মিটার পর্যন্ত উঠেছিলেন সুজান। তারপরেই ২৫০ মিটার দূরে ক্রম্পটন পয়েন্ট পর্যন্ত যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাধারণত ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই এই দূরত্ব পেরিয়ে যান পর্বতারোহীরা। কিন্তু সামান্য় এই পথ পাড়ি দিতে পাঁচ ঘণ্টা সময় লাগে সুজানের।

এভারেস্টে ওঠার আগে এই ২৫০মিটারের দূরত্ব বারবার পেরতে হয় পর্বতারোহীদের। প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এই ব্যবস্থা। কিন্তু প্রথমবার এই দূরত্ব পাড়ি দিতে পাঁচ ঘণ্টা সময় লাগে সুজানের। দ্বিতীয়বার ছয় ঘণ্টা সময় নেন তিনি। শেষবারের চেষ্টায় ১২ ঘণ্টা সময় লাগে। তারপরেই সুজানকে এভারেস্টে উঠতে বারণ করা হয়। কিন্তু তিনি দাবি করেন যে পাহাড়ে ওঠার যাবতীয় খরচ মিটিয়ে ফেলেছেন তাই এভারেস্ট জয় করবেনই। শেষ পর্যন্ত তাঁর স্বপ্ন পূরণ হল না।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top