News Flash

  • Home
  • Uncategorized
  • দ্য কেরালা স্টোরি: সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল বাংলা সরকার
Image

দ্য কেরালা স্টোরি: সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল বাংলা সরকার

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : দ্য কেরালা স্টোরি ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয়েছে বিতর্ক। গত ৫ মে ছবিটি মুক্তি পাওয়ার চার দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ছবিটি পশ্চিমবঙ্গ রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করে। সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকা সত্ত্বেও বাংলায় কেন এই ছবি দেখানো হবে না, তার কারণ জানতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় দ্য কেরালা স্টোরির টিম। শীর্ষ আদালত রাজ্যের কাছে জানতে চায় সারা দেশে চললেও সিনেমাটি বাংলায় কেন নিষিদ্ধ হল? দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চে রাজ্যে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার বিরুদ্ধে মামলার শুনানি চলে। সেই মামলাতেই পশ্চিমবঙ্গ সরকারের উত্তর জানতে চেয়ে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট।

বুধবার নোটিসের জবাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি পক্ষপাতদুষ্ট। এখানে তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত আনতে পারে। এতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলার পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে। এর তথ্য দিয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা।
পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরি ফিল্মটির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞাকে রক্ষা করে বলেছে যে ছবিটি প্রদর্শনের ফলে চরমপন্থী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্বেষ ও হিংসার ঘটনা এড়াতে রাজ্যে বিতর্কিত ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছবিটির উপর নিষেধাজ্ঞা একটি নীতিগত সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা পিটিশনকারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করেনি এবং পিটিশনকারীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়াকে মৌলিক অধিকারের লঙ্ঘন বলা যাবে না।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top