News Flash

  • Home
  • দিনের খবর
  • বিষমদের আতঙ্ক এবার তামিলনাড়ুতে! দুই জেলায় বিষাক্ত পানীয় প্রাণ কাড়ল ১২ জনের
Image

বিষমদের আতঙ্ক এবার তামিলনাড়ুতে! দুই জেলায় বিষাক্ত পানীয় প্রাণ কাড়ল ১২ জনের

চেন্নাই, ১৫ মে (হি.স.): বিষমদের আতঙ্ক এবার দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে। তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে মোট ১২ জনের, শুধুমাত্র ভিল্লুপুরম জেলায় মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার সকালে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ভিল্লুপুরম জেলায় বিষমদ কাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। চেঙ্গলপাট্টুতে প্রাণ হারিয়েছেন ৪ জন। দুই জেলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

নর্থ জোনের আইজি এন কান্নান জানিয়েছেন, চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় দু’টি বিষমদের ঘটনা ঘটেছে। ভিল্লুপুরম জেলায় বমি, চোখে জ্বালা এবং মাথা ঘোরার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আমারণ নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বিষাক্ত মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top