News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করতে কিছু মানুষ প্রশাসনকে হাইজ্যাক করেছিল : মনোজ সিনহা
Image

জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করতে কিছু মানুষ প্রশাসনকে হাইজ্যাক করেছিল : মনোজ সিনহা

শ্রীনগর, ১৫ মে (হি.স.): চাঞ্চল্যকর দাবি করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করতে কিছু মানুষ প্রশাসনকে হাইজ্যাক করেছিল। সোমবার অনন্তনাগের ডুরুতে কিষান সম্পর্ক অভিযানে ভাষণ দিতে গিয়ে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, ৫০০ অথবা এক হাজার জন মানুষ জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করার জন্য চুক্তি করেছে।

তিনি বলেছেন, “তাদের সময় এখন শেষ। বর্তমান প্রশাসন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিটি নাগরিকের কথা শুনতে এবং তাদের সমস্যাগুলি সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখানে কোনও বৈষম্য ছাড়াই জম্মু ও কাশ্মীরের ১.৩০ কোটি মানুষের সেবা করতে এসেছি।” তিনি বলেন, কিছু মানুষ জম্মু ও কাশ্মীরে শান্তি ও উন্নয়ন হজম করতে পারে না। তাঁর কথায়, “কাশ্মীরে শান্তি ও উন্নয়ন দেখে কিছু মানুষ পেটে ব্যথা অনুভব করে। আমি তাদের সাহায্য করতে পারব না।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top