News Flash

Image

ত্রিপুরা তপশিলি জাতি সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷  ত্রিপুরা তপশিলি জাতি সমিতির উদ্যোগে রবিবার আম্বেদকর ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক নয়ন সরকার এবং রামু দাস সহ অন্যান্য নেতৃত্ব৷ প্রাক্তন বিধায়ক সুধন দাস এদিন সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যের বর্তমানে গণতন্ত্রের উপর বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে৷ এবং বিরোধীদের উপর যেভাবে অত্যাচার নামিয়ে আনছে তা উদ্বেগ জনক৷ সবচেয়ে বড় বিষয় হলো গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে৷ এগুলি নিয়ে আওয়াজ তুলা যাচ্ছে না৷ সারাদেশে যেমন এ ধরনের স্বৈরাচারী একদলীয় শাসন ব্যবস্থা চলছে, তার প্রতিফলন ত্রিপুরা রাজ্য হচ্ছে৷ ২০১৮ সালে মানুষকে বিভিন্নভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল৷ তারপর মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল৷ ফলে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে তাদের উপর মানুষের জনসমর্থন কমেছে৷ কমেছে আসন সংখ্যাও৷ তারপরেও ভোট ভাগাভাগির কারণে তারা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top