News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের কাঁঠালত‌লিতে দশ লক্ষা‌ধিক টাকার আগর কাঠের চিপস চু‌রি, হোজাই থে‌কে গ্রেফতার এক
Image

করিমগঞ্জের কাঁঠালত‌লিতে দশ লক্ষা‌ধিক টাকার আগর কাঠের চিপস চু‌রি, হোজাই থে‌কে গ্রেফতার এক

পাথারকান্দি (অসম), ১৪ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন কাঁঠালত‌লি পু‌লিশ ওয়াচ পোস্ট এলাকা থে‌কে প্রায় দশ লক্ষা‌ধিক টাকার আগর কাঠের চিপস চুরিকাণ্ডের তিন দিনের মাথায় হোজাই পুলিশের হাতে ধরা পড়েছে এক চোর। ধৃত আজিজুর রহমানকে পাথারকান্দি থানার ইনচার্জ আশিস মহন্তকে সমঝে দিয়েছে হোজাই থানা কর্তৃপক্ষ।

জানা গেছে, কাঁঠালতলি এলাকার বাঘন গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে জিয়াব উদ্দিনের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়েছিল গত বুধবার রাতে। ওই রাতে বাড়ির সবাই খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে চোরের দল ‌জিয়াব‌দের ঘ‌রে ঢুকে প্রায় দশ লক্ষ টাকার আগর কাঠের চিপস চুরি করে গা ঢাকা দেয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশে লি‌খিত অভিযোগ জানান গৃহকর্তা। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদ‌ন্তে না‌মে পু‌লিশ।

এই চুরিকাণ্ডে পু‌লি‌শের প্রাথ‌মিক তদ‌ন্তে হোজাই জেলার কিছু লোক জড়িত ব‌লে ধরা প‌ড়ে। প‌রে বিষয়‌টি রা‌জ্যের বি‌ভিন্ন থানায় জানা‌নো হয়। এদিকে শুক্রবার বিকেলে নগাঁও জেলার যোগিজান এলাকার বাসিন্দা সমির উদ্দিনের ছেলে আজিজুর রহমান প্রায় ছয় কিলোগ্রাম ফিনিশিং আগর কাঠ বিক্রি করতে গেলে এক ক্রেতার সন্দেহ হয়। সন্দেহের বশে ক্রেতাটি খবর দেন হোজাই থানায়।

খবর পেয়ে হোজাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগর কাঠ সমেত আজিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। প‌রে কাঁঠালত‌লির পু‌লিশ খবর পে‌য়ে ধৃত চোর‌কে নি‌জে‌দের হেফাজ‌তে নি‌য়ে তদন্ত জা‌রি রে‌খে‌ছে। পু‌লি‌শের ধারণা, ধৃত চো‌রের বয়া‌নের সূত্র ধ‌রে এর সঙ্গে জ‌ড়িত অন্যদের পাকড়াও করা সম্ভব হ‌বে।

প্রসঙ্গত, কাঁঠালতলি থেকে হোজাই নিয়ে যাওয়ার পথে প্রায় সম‌য় আগর কাঠের চিপস বোঝাই গাড়ি‌তে ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা সংগঠিত হ‌য়।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top