News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষ্টি, সংসৃকতি ও পরম্পরায় ত্রিপুরা সমৃদ্ধ :মুখ্যমন্ত্রী
Image

কৃষ্টি, সংসৃকতি ও পরম্পরায় ত্রিপুরা সমৃদ্ধ :মুখ্যমন্ত্রী


নজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ মে৷৷ কৃষ্টি, সংসৃকতি ও পরম্পরায় ত্রিপুরা সমৃদ্ধ৷ চড়ক ও গাজন উৎসবের সঙ্গে বাঙ্গালীদের ঐতিহ্য যুক্ত রয়েছে৷ এখানে প্রায় সত্তর বছর ধরে এই গাজন উৎসব হচ্ছে৷ আজ উদয়পুরের কাকড়াবনে চড়ক মেলা ও গাজন উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷
মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের যে কোনও রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে কৃষ্টি, সংসৃকতি ও পরম্পরা কোনও অংশে কম নয়৷ রাজ্যে হারিয়ে যাওয়া সংসৃকতিকে পুনরুদ্ধারের জন্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে৷ সংসৃকতিই মানুষের বন্ধনকে সুদৃঢ় করে৷ বিভেদ সৃষ্টিকারী শক্তির কাছ থেকে দূরে থাকতে হবে, সচেতন থাকতে হবে৷ তিনি বলেন, শান্তি, সম্প্রীতি, সংসৃকতি বজায় থাকলেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে৷ রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভারতীয় সংসৃকতিকে টিকিয়ে রাখার জন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন৷
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আমাদের ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম হলো চড়ক ও গাজন মেলা৷ ছোট বড় সবাইকে এই মেলা আকর্ষণ করে৷ এই মেলা কাকড়াবনবাসীকে আগামী দিনে আরও বেশি ঐক্যবদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়৷ স্বাগত ভাষণ দেন গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা সহ অন্যান্যরা৷

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top