News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইক ও অটোর সংঘর্ষে গুরতর আহত ২
Image

শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইক ও অটোর সংঘর্ষে গুরতর আহত ২


শান্তির বাজার, ১৪ মে (হি. স.) : শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইক ও অটোর সংঘর্ষে গুরতর আহত দুই । ঘটনার বিবরনে জানা যায় রবিবার সকাল ৯ টা ৫ মিনিট নাগাদ শান্তির বাজার ফায়ার সার্ভিসে খবর আসে শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনা স্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে গিয়ে দুর্ঘটনা গ্রস্থ আহত দুই জনকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় জানা যায় বাইক ও অটোর সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সাব্রুম হরিনার বাসিন্দা বিনয় ত্রিপুরা ( ৪০ ) ও উনার সহধর্মীনি রাজলক্ষী ত্রিপুরা ( ৩৮ ) হরিনা থেকে টি আর ০৩ এইচ ৬৭৬৮ নম্বারের বাইকে করে বিশ্রামগঞ্জের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। উনারা শান্তির বাজার নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে টি আর ০৮ ৩৭৭১ নাম্বারের অটোর সঙ্গে সংঘর্ষঘটে। এতে করে দুই জন বাইক থেকে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। আহতদের সময় মতো চিকিৎসা পরিষেবা প্রদানে সহায়তা করেন দমকল বাহিনীর কর্মীরা। বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান শান্তির বাজার ফায়ার সার্ভিসের কর্মী নক্ষত্র জমাতিয়া।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top