News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপাত শান্ত মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় শহিদ এক নিরাপত্তা কর্মী, আহত তিন
Image

আপাত শান্ত মণিপুরে ফের হিংসা, কামভাই এলাকায় শহিদ এক নিরাপত্তা কর্মী, আহত তিন

ইমফল, ১১ মে (হি.স.) : আপাত-শান্ত মণিপুর ফের অশান্ত হয়ে উঠেছে। হিংসাজৰ্জর বিষ্ণুপুর এবং চূড়াচাঁদ জেলার সীমান্তবর্তী কামভাই এলাকায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন মণিপুর পুলিশের এক কমান্ডো। এছাড়া আহত হয়েছেন তিনজন। ঘটনা আজ বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ সংঘটিত হয়েছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

গতকাল রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতরের মন্ত্রী ড. সপম রঞ্জন সিং সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। প্ৰতিটি স্পৰ্শকাতর এলাকায় বিরাজ করছে শান্তি। এরই মধ্যে আজ নতুন করে ফের হিংসা ছড়ানোয় উদ্বেগ বেড়েছে রাজ্য সরকারের।

রাজ্য পুলিশের সদর দফতরের এক সূত্র খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, আজ সকাল প্রায় আটটা নাগাদ বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার মধ্যবর্তী কামভাই এলাকার মোলঙ্গোট গ্রামে নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। পুলিশের সূত্রটি বলেছে, মূলত কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ নিয়ন্ত্রণে ছুটে যায় মণিপুর পুলিশের কমান্ডো বাহিনী। ইত্যবসরে গুলি বর্ষণ করতে থাকে কতিপয় বন্দুকধারী। তাদের গুলিতে মণিপুর পুলিশের এক কমান্ডো শহিদ হওয়ার পাশাপাশি অপর তিনজন বুলেটে জখম হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রটি। পুলিশের ধারণা, কুকি সম্প্রদায়ভুক্ত সন্দেহভাজন জঙ্গিরা মেইতেইদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

সরকারি সূত্রটি আরও জানিয়েছে, এলাকায় সন্দেহভাজন জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির সময় অগ্নিসংযোগ করে কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে সহিংসতার ঘটনায় বিষ্ণুপুর এবং চূড়াচাঁদ জেলার উত্তেজনা ছড়িয়েছে।

এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের ধরতে চিরুনি তালাশি চলছে বলে জানিয়েছে সূত্রটি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top