শান্তিরবাজার(ত্রিপুরা), ৯ মে (হি. স.) : করোনা মহামারির জেরে বন্ধ হয়ে গিয়েছিল ইন্দো-বাংলা সীমান্ত হাট। আজ দীর্ঘ তিনবছর পর সাব্রুমে শ্রীনগর ছাগল নাইয়া সীমান্ত হাট খুলেছে। স্বাভাবিকভাবেই, দুই দেশের মানুষের উপচে পরা ভিড় এবং বাধন ছাড়া উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। এদিন, ফেনী জেলার এডিএম অভিষেক দাস এবং ত্রিপুরায় দক্ষিণ জেলায় এডিএম ধনবাবু রিয়াং সীমান্ত হাট পুণরায় চালু হওয়ার মুহুর্তে উপস্থিত ছিলেন। দুইদেশের ২৭ জন করে ব্যবসায়ী আজ সীমান্ত হাটে পসরা সাজিয়ে বসেছিলেন। সীমান্ত হাট লাগুয়া পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ১২০০ জন করে বাসিন্দা বৈধ পরিচয়পত্র দেখিয়ে হাটে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।
এদিন বেলা ১১টা নাগাদ সীমান্ত হাট শুরু হয়েছে। দুইদেশের ব্যবসায়ীরা নিজ নিজ পণ্য নিয়ে হাটে হাজির হয়েছেন। ওই হাটে বিভিন্ন সামগ্রীর পাশাপাশি প্রচুর পরিমাণে ইলিশ মাছ বিক্রি হয়েছে। তাছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছও ভালই বিক্রি হয়েছে। জনৈক ক্রেতা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য সীমান্ত হাট দারুন ভূমিকা নেবে। তবে, আরও বেশি সংখ্যায় ক্রেতাদের প্রবেশে অনুমতি দেওয়া হলে দুই দেশের সম্পর্ক অনেকটাই মধুর হবে। ব্যবসায়ীদের মতে, সীমান্ত হাটে বিকিকিনী শুরু হওয়ায় দুই দেশ উপকৃত হবে। পাশাপাশি, ক্রেতা এবং বিক্রেতাগণ লাভবান হবেন।
আজ বিএসএফ এবং বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সীমান্ত হাট পুণরায় চালু হয়েছে। দুইদেশের মানুষের মধ্যে খুশির হওয়া লক্ষ্য করা গিয়েছে।

করোনা মহামারির জেরে বন্ধ শ্রীনগর সীমান্ত হাট খুলল তিন বছর পর, খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই
Tags:
Releated Posts
আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি
আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…
উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…
রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়
আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…
শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…


















