News Flash

  • Home
  • দেশ
  • পুণে-তে গোডাউনে আগুন ও সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জন কর্মীর মৃত্যু
Image

পুণে-তে গোডাউনে আগুন ও সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জন কর্মীর মৃত্যু

পুণে, ৬ মে (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে একটি গোডাউনে আগুন লেগে প্রাণ হারালেন সেখানে কর্মরত ৩ জন কর্মী। আগুন লাগার পর ওই গোডাউনে বিস্ফোরণের শব্দও শোনা যায়।

মকল জানিয়েছে, মোট চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর আগুন আরও ভয়াবহ রূপ নেয়। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ পুণে শহরের উবালে নগরের ওয়াঘোলি এলাকায় অবস্থিত ”মন্ডপ” ডেকোরেটর গোডাউনে আগুন লাগে।পুলিশ ও দমকল জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন লাগার পর গোডাউনের ভিতরে গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ হয়। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো যায়নি ৩ জন কর্মীকে। কীভাবে আগুন লাগল, তা দমকল কর্মীরা খতিয়ে দেখছেন।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top