News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্রীড়া তারকারা আজ রাস্তায় বসতে বাধ্য হয়েছেন: সিধু
Image

ক্রীড়া তারকারা আজ রাস্তায় বসতে বাধ্য হয়েছেন: সিধু

নয়াদিল্লি, ১মে (হি.স.) : সোমবার যন্তর মন্তরে পৌঁছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থন করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করেন।

সিধু এদিন টুইট করে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র নিশানা করেন। তিনি বলেন, আজ ক্রীড়া জগতের তারকারা রাস্তায় বসতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এমতাবস্থায় দিল্লি পুলিশের উচিত তাঁকে গ্রেফতার করে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা। দিল্লি পুলিশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সিধু বলেন, পকসো-এর অধীনে মামলা নথিভুক্ত করার পরেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এর থেকে উদ্দেশ্য পরিষ্কার যে সরকার ব্রিজভূষণকে বাঁচাচ্ছে।
প্রসঙ্গত, দেশের কয়েকজন মহিলা কুস্তিগীর ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ করেছেন। এই ঘটনায় দিল্লি পুলিশ সিংয়ের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। ব্রিজভূষণকে পদ থেকে অপসারণ এবং তাকে কারাগারে পাঠানোর দাবিতে খেলোয়াড়রা ৯ দিন থেকে যন্তর মন্তরে বিক্ষোভ করছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top