News Flash

Image

অসমের রূপহিহাটে পুলিশের গুলিতে ঘায়েল মাদক পাচারকারী

নগাঁও (অসম), ১ মে (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রূপহিহাটে পুলিশের গুলিতে ঘায়েল হয়েছে মাদক পাচারকারী। গুলিবিদ্ধ মাদক পাচারকারীকে রমিজুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে।

আজ সোমবার জেলার পুলিশ সদর দফতরের এক সূত্র জানিয়ছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রবিবার রাতে রূপহিহাটেৰ বড়তল এলকায় রমিজুল ইসলাম নামের এক মাদক পাচারকারীকে আটক করে তার হেফাজত থেকে ড্রাগস ভরতি ৭৫টি সাবান কেস উদ্ধার করে পুলিশের অভিযানকারী দল। কিন্তু সুযোগ বুঝে সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ তাকে রুখতে গুলি চালায়। গুলি তার পায়ে লাগলে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায় মাদক পাচারকারী। গুলিবিদ্ধ মাদক পাচারকারীকে সঙ্গে সঙ্গে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা গেছে, গুলিবিদ্ধ ড্ৰাগস মাফিয়া রমিজুল ইসলাম রূপহিহাটের নাঙলদোয়ার বাসিন্দা।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top