News Flash

Image

আগামী ৩ মে বিশ্ব প্রেস দিবসে করিমগঞ্জের বদরপুরে আলোচনাসভা

শিলচর (অসম), ১ মে (হি.স.) : আগামী ৩ মে বিশ্ব প্রেস দিবস উপলক্ষ্যে করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস-এর নির্ধারণ করে দেওয়া প্রস্তাবিত আলোচনা সভার বিষয়বস্তু রাখা হয়েছে ‘এক অধিকার পূর্ণ ভবিষ্যত নির্ণয় : সকল ধরনের মানবাধিকার সুরক্ষার জন্য মত প্রকাশের স্বাধীনতা এক চালিকা শক্তি’। ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন ও জার্নালিস্টস ইউনিয়ন অব আসামের নির্দেশ অনুযায়ী বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা এই আলোচনা সভার আয়োজন করছে।

বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা অর্থাৎ বরাক ভ্যালি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হারাণ দে এ খবর দিয়ে জানান, আগামী বুধবার বেলা এগারোটায় অনুষ্ঠেয় প্রস্তাবিত আলোচনা সভার আয়োজনে সহযোগিতা করছে বদরপুর প্রেস ক্লাব।

ওইদিনের আলোচনা সভায় উপস্থিত থাকতে বরাক উপত্যকার সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বরাক ভ্যালি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হারাণ দে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই লস্কর।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top