News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সিট গঠন কলকাতা হাইকোর্টের
Image

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সিট গঠন কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ মে (হি. স.) : বগটুই মামলায় আদালতে স্বস্তি মিলল না সিবিআইয়ের। লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্ত করবে রাজ্যই, নির্দেশ হাইকোর্টের। যদিও সিআইডির হাত থেকে তদন্ত গেল সিটের হাতে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ সোমবার দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই বিশেষ তদন্তকারী দল বা সিট-এ কারা থাকবেন তাও বলে দিয়েছে আদালত ৷

সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ পুলিশের আইজি প্রণব কুমারের নেতৃত্বে গঠিত সিট এই তদন্ত করবে বলে জানা গিয়েছে। সঙ্গে থাকবেন হোমিসাইড বিভাগের বীরেশ্বর চট্টোপাধ্যায় ৷ এই দুজন অফিসার ঠিক করবেন সিট-এর বাকি সদস্য কারা হবেন ৷ এক সপ্তাহের মধ্যে এই টিম গঠন করতে হবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআই ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের। সিবিআই ক্যাম্পের শৌচালয় থেকে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। সিবিআইয়ের ৭ তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। গরুপাচার মামলার ২ তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দে-র বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর। রাজ্য পুলিশের তদন্ত ও এফআইআর-কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সেই মামলায় আগেই ৭ সিবিআই অফিসারকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। সেই মামলার রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top