News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অক্ষয় তৃতীয়ায় হালখাতা যাত্রা করাতে ভীড় লক্ষ্মীনারায়ণ মন্দিরে
Image

অক্ষয় তৃতীয়ায় হালখাতা যাত্রা করাতে ভীড় লক্ষ্মীনারায়ণ মন্দিরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷  বাঙালির ১২ মাসে তের পার্বণ৷ আর এই ১৩ পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া৷ রবিবার ছিল অক্ষয় তৃতীয়ার শুভ তিথি৷  
শুধু বাঙালিই নয় , গোটা দেশের হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ৷ বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়৷ যে কোন কাজ সম্পন্ন করার জন্য এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ সংসৃকত অনুসারে অক্ষয় শব্দের অর্থ যার কোন ক্ষয় নেই৷ সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি৷ অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী ও গণেশ পুজোর আয়োজন করেন৷ অনেকে এদিন দোকানের  হাল খাতা যাত্রা করেন৷ শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন৷ এছারা বিভিন্ন মন্দিরে ভক্তরা ভীড় জমান৷ এদিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি ঘটে৷ রবিবার রাজধানীর লক্ষী নারায়ণ বাড়ি মন্দিরে আসেন ভক্তরা৷ হাল খাতা যাত্রাতেও এই বছর যথেষ্ট ভীড় পরিলক্ষিত হয়৷

Releated Posts

প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…

ByBySandeep Biswas Jun 30, 2026

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…

ByByReshmi Debnath Jun 30, 2026

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top