News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিকারিপুরা থেকে মনোনয়ন জমা দিলেন ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র, বললেন দলের হয়েই কাজ করব
Image

শিকারিপুরা থেকে মনোনয়ন জমা দিলেন ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র, বললেন দলের হয়েই কাজ করব

শিবমোগা, ১৯ এপ্রিল (হি.স.) : শিকারিপুরা বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র। বুধবার শিবমোগা জেলার শিকারিপুরা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র। মনোনয়ন পত্র পেশ করার আগে মন্দিরে গিয়ে পূজার্চনা করেন তিনি এবং রোড শোও করেন।

তিনি বলেছেন, “আমি খুশি বিজেপি আমাকে সেই নির্বাচনী (শিকারীপাড়া আসন) আসন থেকে আমার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে, যেখান থেকে বি এস ইয়েদুরাপ্পাজি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা আত্মবিশ্বাসী কর্ণাটকের মানুষ বিজেপিকে ভোট দেবে।” তিনি আরও বলেছেন, “মুখ্যমন্ত্রী হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তবে দল কীভাবে আমার প্রতি আস্থা রেখেছে তা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাকে দলের জন্য কাজ করতে হবে।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top