News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে সৌর শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে সরকার
Image

ত্রিপুরায় প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে সৌর শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে সরকার

আগরতলা, ১৯ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে সৌর শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে রাজ্য সরকার। পুনর্নবীকরণযোগ্য শক্তির সহায়তায় সেখানে বিদ্যুৎ পরিষেবার মাধ্যমে দীর্ঘ সময়ের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ-বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরায় ১১টি টিএসআর ক্যাম্পে বিদ্যুৎ পরিষেবা সৌর শক্তি দিয়ে চালিত হবে। ইতিমধ্যে ওই ক্যাম্পগুলি সৌর শক্তি পরিচালনায় রূপান্তর করা হচ্ছে। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত রাজ্যগুলিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে সৌর শক্তি একমাত্র বিকল্প হিসেবেই মনে করা হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যে ত্রিপুরা সরকার ১১টি টিএসআর ক্যাম্প চিরাচরিত গ্রিড থেকে সৌর বিদ্যুতে রূপান্তর করা হয়েছে।
সাথে তিনি যোগ করেন, আরক্ষা দফতরের সহযোগিতায় আরও টিএসআর ক্যাম্পে ওই ব্যবস্থা চালু করা হবে। তাঁর দাবি, ত্রিপুরার বিভিন্ন এলাকায় সৌর বিদ্যুৎ চালিত জলের পাম্প মেশিন বসানো হয়েছে। তাতে, পার্বত্য এলাকায় নিরাপত্তায় টিএসআর জওয়ানদের পানীয় জলের সমস্যা মেটানো সম্ভব হয়েছে। তাঁর মতে, অধিকাংশ মাইক্রো সোলার গ্রিড খোয়াই এবং ধলাই জেলায় বসানো হয়েছে।
তিনি বলেন, কেন্দ্র চাইছে রাজ্যের ৫০ শতাংশ বিদ্যুৎ সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে পূরণ হোক। তাঁর কথায়, সৌর শক্তি বিদ্যুতের খরচ কমাতে দারুন উপযোগী। বিভিন্ন সংস্থা ছাদে প্যানেল বসিয়ে উত্পাদিত সৌর চালিত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে। তাতে, বিদ্যুতের খরচ অনেক কম হচ্ছে। উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি সৌর বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুতের বিল মাসিক প্রায় ১০ লক্ষ টাকার বদলে ৫ লক্ষ টাকায় নামিয়ে এনেছে।
এদিন তিনি আরও জানান, বিভিন্ন গ্রামে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদানে ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে। পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলায় বিশেষ প্রকল্পের সহায়তায় সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে গ্রামবাসীদের বিদ্যুৎ সরবরাহ করা হবে। তাতে, প্রায় ৭ হাজার গ্রামবাসী উপকৃত হবেন। সাথে তিনি যোগ করেন, ওই প্রকল্পে আশানুরূপ ফলাফল মিললে আরও গ্রাম তার আওতায় আনা হবে।
এ-বিষয়ে ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার(টিআরইডিএ) যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্লা দাস বলেন, গরীব গ্রামবাসীদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওই প্রকল্পে গ্রামে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে পাওয়ার গ্রিডের সাথে তার সংযোগ স্থাপন করা হবে। এক্ষেত্রে গ্রামবাসীকে তারবাহী বিদ্যুতের ন্যুনতম খরচ বহন করতে হবে। সৌর বিদ্যুতে বাকি ৯০ শতাংশ খরচ ত্রিপুরা সরকার বহন করবে। তাঁর মতে, প্রতি সোলার পাওয়ার প্ল্যান্ট পিছু ত্রিপুরা সরকারের প্রায় ১.২৫ কোটি টাকা খরচ হবে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top