News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসে যোগ দিয়েই পেয়েছেন টিকিট, হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল আসন থেকে মনোনয়ন পত্র পেশ জগদীশ শেত্তরের
Image

কংগ্রেসে যোগ দিয়েই পেয়েছেন টিকিট, হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল আসন থেকে মনোনয়ন পত্র পেশ জগদীশ শেত্তরের

বেঙ্গালুরু, ১৯ এপ্রিল (হি.স.): ভোটে লড়ার জন্য বিজেপির টিকিট পাননি, তাই কার্যত ক্ষুব্ধ হয়েই কংগ্রেসে যোগ দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক জগদীশ শেত্তর। কংগ্রেসে যোগ দিয়েই ভোটে লড়ার টিকিট পেয়েছেন তিনি। জগদীশকে হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল আসনের প্রার্থী করা হয়েছে। বুধবার ওই আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী জগদীশ শেত্তর।প্রবীণ রাজনীতিক হিসেবে জগদীশ আশা করেছিলেন তাঁকে প্রার্থী করা হবে, কিন্তু তাঁর সেই আশা পূরণ করেনি বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবার প্রার্থী করেনি বিজেপি। তাই ক্ষুব্ধ হয়েই কংগ্রেসে যোগ দেন তিনি। হাত শিবিরে যোগ দিয়েই প্রার্থী হয়ে গিয়েছেন। হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল আসনের প্রার্থী করা হয়েছে জগদীশকে, এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপি প্রার্থী মহেশ।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top