News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহকে ফোন করেছি প্রমাণ হলে ইস্তফা দেব, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Image

অমিত শাহকে ফোন করেছি প্রমাণ হলে ইস্তফা দেব, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৯ এপ্রিল (হি. স.) : নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা তথা এক সময়ের বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভুঁইফোড়’ বলেও শিশির পুত্রকে কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অমিত শাহকে তিনি ফোন করেছেন প্রমাণ করতে পারলেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।

মঙ্গলবার সিঙ্গুরে শুভেন্দুবাবু দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের ‘সর্বভারতীয়’ তকমা যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী না কি ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ৪ বার ফোন করেছিলেন শাহকে। বুধবার সাংবাদিক বৈঠক করে সেই দাবি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, পরিকল্পনা মাফিক মিথ্যাচার করা হচ্ছে। অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলেও দাবি করেন। আরও বলেন, ‘কারও দয়ায় জাতীয় দল হইনি’। তাঁর প্রশ্ন, ‘জাতীয় মর্যাদা কি শুধু নির্বাচন কমিশনের হাতে’? এরপরেই বলেন, দলের নাম ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-ই থাকবে।

বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, নির্বাচন কমিশনকে ওরা নিয়ন্ত্রণ করবে? বলেন, ক্ষমতায় আছে বলে ওরা যা খুশি করছে। তাঁর দাবি, বিজেপির বিরোধিতা করার জন্যই তৃণমূলের ওপর আক্রমণ করছে গেরুয়া দল। অভিযোগ, চাপ দেওয়া হচ্ছে সাংবাদিক, বিচার ব্যবস্থার ওপরেও। অভিযোগ, ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top