News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস মানেই কমিশন, দুর্নীতি ও অপরাধ : জে পি নাড্ডা
Image

কংগ্রেস মানেই কমিশন, দুর্নীতি ও অপরাধ : জে পি নাড্ডা

শিগাঁও, ১৯ এপ্রিল (হি. স.) : কর্ণাটকে জমে উঠেছে নির্বাচনী প্রচার, ভোটমুখী কর্ণাটকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, কংগ্রেস মানেই কমিশন, দুর্নীতি ও অপরাধ। বুধবার কর্ণাটকের শিগাঁও-তে একটি নির্বাচনী জনসভা থেকে জে পি নাড্ডা বলেছেন, আমি সবাইকে উন্নয়নের জন্য ভোট দেওয়ার আবেদন করতে এসেছি।

নাড্ডা আরও বলেছেন, “উন্নয়নই আমাদের মূলমন্ত্র। বিজেপির নেতৃত্বে কর্ণাটক সমৃদ্ধির দিকে দারুণ অগ্রগতি করেছে।” নাড্ডা বলেছেন, কর্ণাটকে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, কর্ণাটককে মোদীজির আশীর্বাদ থেকে বঞ্চিত করা উচিত নয়, তাই আমি আপনাদের অনুরোধ করছি পদ্মকে জয়লাভ করে কর্ণাটকের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top