News Flash

  • Home
  • বিদেশ
  • বেজিংয়ের হাসপাতালে আগুনে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯
Image

বেজিংয়ের হাসপাতালে আগুনে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯

বেজিং, ১৯ এপ্রিল (হি.স.) : বেজিংয়ের হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন আরও ৮ জন। সবমিলিয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯-এ পৌঁছেছে। মৃত ২৯ জনের মধ্যে ২৬ হলেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগী। এছাড়াও একজন নার্স, মেডিকেল অ্যাসিস্টেন্ট ও রোগীর পরিবারের সদস্য মারা গিয়েছেন। বুধবার ফেংতাই জেলার ডেপুটি হেড লি জংরং বলেছেন, মঙ্গলবার বিকেলে বেসরকারি চ্যাংফেং হাসপাতালে আগুন লাগে, এই অগ্নিকাণ্ডে মঙ্গলবার রাত পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে পরবর্তী সময়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, সবমিলিয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালের ইনপেশেন্ট শাখায় কাজ থেকে ওয়েল্ডিং স্পার্ক থেকে উদ্ভূত হয়েছে আগুন। এই ঘটনার তদন্তে নেমে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top