News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সরকার জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে : বিকাশ দেববর্মা
Image

ত্রিপুরা সরকার জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে : বিকাশ দেববর্মা

আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার সুপারিবাগান স্থিত জনজাতি কল্যাণ দফতরে সাংবাদিক সম্মেলনে একথা বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

এদিন তিনি বলেন, জনজাতিদের জীবন, সংস্কৃতি ও অর্থ সামাজিক উন্নয়ন, সংরক্ষণ ও পুনুরুজ্জীবিত করার জন্য ত্রিপুরা সরকারের অধীন জনজাতি গবেষণা এবং সংস্কৃতি কেন্দ্র বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। তাঁর দাবি, জনজাতি গবেষণা এবং সংস্কৃতি কেন্দ্র ত্রিপুরার বিভিন্ন দুষ্প্রাপ্য বই পুন:মুদ্রণ করে থাকে। এখন অবধি ২০৮ টি বই প্রকাশ করেছে। এই গবেষনা কেন্দ্রের অধীনে একটি লাইব্রেরী রয়েছে। ওই লাইব্রেরীতে ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের উপর লেখা ১৫৩৯৪টি বই সংগৃহীত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

সাথে তিনি যোগ করেন, তাছাড়াও এই গবেষনা কেন্দ্রের অধীনে ত্রিপুরার ১৯ টি জনজাতি সম্প্রদায়ের জীবনধারা ও জীবন সংস্কৃতিকে কেন্দ্র করে একটি জনজাতি মিউজিয়াম রয়েছে। শুধু তাই নয়, ওই গবেষণা কেন্দ্রের অধীনে ত্রিপুরা ষ্টেট একাডেমী অব ট্রাইবেল কালচার নামে একটি জনজাতি সংগীত মহাবিদ্যালয় রয়েছে। এদিন তিনি বলেন, জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাতে শীর্ষমানের গবেষণা কেন্দ্রে রুপান্তরিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top