News Flash

  • Home
  • প্রধান খবর
  • অশ্বিনী বৈষ্ণব সকাশে ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত, রেল পরিষেবার সমস্যাবলি সমাধানের আশ্বাস
Image

অশ্বিনী বৈষ্ণব সকাশে ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত, রেল পরিষেবার সমস্যাবলি সমাধানের আশ্বাস

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্যাবলি সমাধানের দাবি নিয়ে আজ বুধবা রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন। মন্ত্রী সুশান্ত চৌধুরীর মুখে উদ্ভূত সমস্যাবলি শুনে সেগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এ প্রসঙ্গে এখানে ত্রিপুরার পরিবহণ মন্ত্রী চৌধুরী বলেছেন, আজ নয়াদিল্লিতে তিনি রেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে তাঁকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

পরিবহণ মন্ত্রী চৌধুরী আরও জানান, রেলমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও সমস্যা সম্পর্কে অবহিত করে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন। সুশান্ত চৌধুরীর উত্থাপিত বিষয়গুলি মনোযোগ সহকারে এবং অত্যন্ত ধৈর্যের সাথে শুনেছেন রেলমন্ত্রী। তিনি যে সব দাবি তুলেছিলেন সে সবের যৌক্তিকতার সাথে ঐকমত্য প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী। এর পর দাবিগুলির গুরুত্ব উপলব্ধি করে রেলমন্ত্রী শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার মন্ত্রী সুশান্ত চৌধুরী নয়াদিল্লিতে কেন্দ্রীয় খাদ্য, উপভোক্তা বিষয়ক, শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করে ত্রিপুরার খাদ্য ও উপভোক্তা বিষয়ক বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

Releated Posts

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026

বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, তদন্তে এসটিএফ

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি জনবহুল এলাকা…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top