News Flash

  • Home
  • খেলা
  • মোহনপুরকে হারিয়ে মরশুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তেলিয়ামুড়া
Image

মোহনপুরকে হারিয়ে মরশুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তেলিয়ামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে তেলিয়ামুড়া। হোক না নিয়ম রক্ষার ম্যাচ। চতুর্থ ম্যাচের মাথায় প্রথম জয়। বিশেষ করে জয় দিয়ে লীগ অভিযান শেষ করার আনন্দটাই আলাদা। তাও মোহনপুরের মত শক্তিশালী দলকে ৪৮ রানের ব্যবধানে হারিয়ে। তেলিয়ামুড়া এবারের মরশুমে অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের হিসেবে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। খেলা ছিল নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে টস জিতে তেলিয়ামুড়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয়জিৎ সাহার ২৯ রান এবং শান্তনু দাসের ২৮ রান উল্লেখযোগ্য। তবে অতিরিক্ত খাতে প্রাপ্ত ৩৭ রান তাদের অনেকটা সহযোগিতা হয়েছে। মোহনপুরের সপ্তদ্বীপ দত্ত ও অন্তরীপ সাহা দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর ৩৬.২ খেলে ১২৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। তেলিয়ামুড়ার তৈজান দেববর্মা ছয় রানে তিনটি এবং দিব্যজীৎ দাস ২৪ রানে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়াও অধিনায়ক শান্তনু দাস পেয়েছে দুটি উইকেট। মোহনপুরের জয়ন্ত বিশ্বাস সর্বাধিক ২৯ রান পায়। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে শান্তনু পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top