News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবার জয় ভারত সত্যাগ্রহ যাত্রার সূচনা করছেন রাহুল, অংশ নেবেন খাড়গে-সহ শীর্ষ কংগ্রেস নেতারা
Image

রবিবার জয় ভারত সত্যাগ্রহ যাত্রার সূচনা করছেন রাহুল, অংশ নেবেন খাড়গে-সহ শীর্ষ কংগ্রেস নেতারা


কোলার, ১৫ এপ্রিল (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার, ১৬ এপ্রিল কর্ণাটকের কোলারে “জয় ভারত সত্যাগ্রহ যাত্রা”-র সূচনা করবেন। এখানেই ২০১৯ সালে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, আর সে জন্য সম্প্রতি সুরাটের আদালতে তিনি দোষীসাব্যস্ত হন এবং লোকসভার সদস্যপদ হারিয়েছেন। কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী রবিবার বেলা এগারোটা নাগাদ কোলারে পৌঁছে যাত্রায় বক্তব্য রাখবেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সিদ্দারামাইয়া-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কোলার ইভেন্টের পরে রাহুল গান্ধী সন্ধ্যায় বেঙ্গালুরুতে নবনির্মিত ইন্দিরা গান্ধী ভবনের উদ্বোধন করবেন।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top