News Flash

  • Home
  • দেশ
  • ফের ইডি-র তোপ এড়াল সুকন্যা, তোপ শুভেন্দুর
Image

ফের ইডি-র তোপ এড়াল সুকন্যা, তোপ শুভেন্দুর

কলকাতা ১২ এপ্রিল (হি. স.) : “উনি বাবার সঙ্গে থাকতে চান, তাই এ সব করছেন।“ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাজিরা এড়ানো নিয়ে অনুব্রতর মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার শুভেন্দু বাগডোগরা বিমানবন্দরে এ কথা বলেন। বিরোধী দলনেতার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামেন শুভেন্দুবাবু। সেখানে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন ইডির কাছে সুকন্যার হাজিরা না দেওয়ার প্রসঙ্গে। উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘‘আইন আইনের পথে চলবে। হাজিরা এড়ালে তদন্তকারী সংস্থা যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমার মনে হচ্ছে, বাবার সঙ্গে একসঙ্গে থাকতে চায়। ওই জন্য এই সব করছে।’’

প্রসঙ্গত, বুধবার ইডি তলব করেছিল সুকন্যাকে। কিন্তু অনুব্রত-কন্যা সেই তলবে সাড়া দেননি বলে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে। এর আগেও দু’বার তিনি ইডির তলব এড়িয়েছেন বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top