News Flash

  • Home
  • প্রধান খবর
  • সময় মতো বেতন না পাওয়ার প্রতিবাদে চুঁচুড়া পুরসভার সামনে পথ অবরোধ
Image

সময় মতো বেতন না পাওয়ার প্রতিবাদে চুঁচুড়া পুরসভার সামনে পথ অবরোধ

হুগলি, ১২ এপ্রিল(হি.স.) : সময় মতো বেতন না পাওয়ার প্রতিবাদে চুঁচুড়া পুরসভার সামনে ত্রিবেণী রোড অবরোধ করেন পুরসভার কর্মীরা। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ পৌঁছে পরে বিক্ষোভ উঠিয়ে দেয়।

জানা গিয়েছে, এর আগেও তাঁরা বেতন নিয়ে বহুবার পুরসভায় বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু তাতে কোনও ফল হয়নি। এদিন অবস্তান বিক্ষোভে পুরসভার চেয়ারম্যান ও পুরকর্মীদের মধ্যে কথাবার্তার সুর গরম হয়ে ওঠে, তৈরি হয় উতপ্ত পরিবেশ। রাস্তায় যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে।

অভিযোগ, মার্চ মাসের বেতন হয়েছে এপ্রিল মাসের ২১তারিখে। এপ্রিলের বেতন এখনও হয়নি। এরকম প্রতি মাসেই ঘটতে থাকে। এদিকে আর মাত্র দুদিন পরেই নববর্ষ, রমজান মাস চলছে, ঈদও এগিয়ে আসছে। এই উৎসবের মরশুমে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। তাই এদিন তাঁরা তাঁদের দাবি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে নামেন। তবে অ্যাম্বুলেন্স ও স্কুল গাড়ির ক্ষেত্রে তাঁরা অবরোধ সরিয়ে গাড়িগুলিকে যাওয়ার ব্যাবস্থা করে দেন। কিন্তু অন্যান্য যান চলাচল করতে না পারায় ভিড় জমে যায়। বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানে পুরসভার চেয়ারম্যান কিছু লোকজন নিয়ে ওই স্থানে পৌঁছন, তাতে পরিস্থিতি আরও উতপ্ত হয়ে ওঠে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top